রাজনন্দিনী পোলাও রান্না করুন
পোলাও রাজনন্দিনী রেসিপি / Rajnandini polao recipe bengali :-পোলাও রাজনন্দিনী-: আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি "পোলাও রাজনন্দিনী"। মাছ-মাংস তো আমরা রোজই খেয়ে থাকি । এবার একটু জিভের স্বাদ বদল করা যাক। তবে নিরামিষ খাবার তৈরি করতে হলে তেমন কোন প্ররিশ্রম না করলেও স্বাদ বজায় রাখতে ভাল মানের রেসিপি জানতে হয় । মা-ঠাকুমাদের হাতে ঐতিহ্যবাহী নিরামিষ তরকারি সবাই কিন্তু হাত চেটে খায়। কিন্তু পোলাও মানে স্পেশাল কিছু । তাই আজকে আপনাদের জন্য রইল "পোলাও রাজনন্দিনী"। চলুন প্রথমে জেনে নেয়া যাক "পোলাও রাজনন্দিনী" বানাতে কি কি উপকরণ প্রয়োজন । উপকরণ:- ১/ গোবিন্দভোগ চাল ১ কেজি । ২/ ঘি ১০০ গ্রাম । ৩/ কড়াইশুঁটি ১৫০ গ্রাম । ৪/ ফুলকপি ১৫০ গ্রাম । ৫/ কিশমিশ ১০ গ্রাম । ৬/ ছোট এলাচ ৫ গ্রাম । ৭/ লবঙ্গ ৫ গ্রাম । ৮/ জায়ফল ১০ গ্রাম । ৯/ জয়ত্রি ৫ গ্রাম । ১০/ দারচিনি ৫ গ্রাম । ১১/ তেজপাতা ৫ টি । ১২/ নুন ও চিনি স্বাদমতো । ১৩/ কাজু ১০০ গ্রাম । ১৪/ কেশর ১ গ্রাম। চলুন এবার বানানো যাক "পোলাও রাজনন্দিনী" পদ্ধতি :- ১/ গোবিন্দভোগ চাল জলে বেশ কিছুক...