আচারি চিকেন রেসিপি
চিকেন আচারী রেসিপি প্রতিবার একই রকম রান্না খেতে অনেকেই পছন্দ করেন না । তাই জিভের স্বাদ বদল করতে ছুটে যান কোন রেস্টুরেন্টে । চলুন আজকে জিভের স্বাদ বদল করতে বাড়িতে রান্না করুন "আচারি চিকেন"। এটি একটি মুগলাই রান্না, অসাধারণ স্বাদ। চলুন এবার জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ চিকেন ১ কেজি । ২/ পেঁয়াজ কুঁচি ২ কাপ । ৩/ আদা বাটা ২ টেবিল চামচ । ৪/ রসুন বাটা ২ টেবিল চামচ । ৫/ টমেটো কুঁচি ২ কাপ । ৬/ সরিষার তেল ২ কাপ । ৭/ লবণ স্বাদ মতো । ৮/ হলুদ গুঁড়ো আধা চা চামচ। ৯/ লঙ্কা গুঁড়ো আধা চা চামচ । ১০/ চিনি ১ টেবিল চামচ । ১১/ হিং এক চিমটি । ১২/ যে কোন আচার ৫ টেবিল চামচ । ১৩/ লেবুর রস ১ চা চামচ । ১৪/ টকদই ১ কাপ । আচার মশলা:- ১/ ধনিয়া ৩ টেবিল চামচ । ২/ জিরা ১ টেবিল চামচ । ৩/ মৌরি ২ টেবিল চামচ । ৪/ মেথি আধা চা চামচ । ৫/ সরষে ২ চা চামচ । জানা হলো কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে রান্না করতে হবে "আচারি চিকেন"। নির্দেশাবলী:- ১/ প্রথমে আচারের মশলা গুলো সব একসাথে কড়াইতে সেঁকে নিন। ২/ এবার আচারের মশলা গুলো গুঁড়ো করে নিন । ৩...