পটল দই রান্না রেসিপি
*দই পটল* "দই পটল" রেসিপি। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি "দই পটল" যে কোন নিরামিষ এর দিনে চটপট বানিয়ে ফেলুন নিরামিষ "দই পটল"। এটি খেতে ও টেস্টি আর পটল আমাদের শরীর এর জন্য ভীষন উপকারী। প্রথমে জানা যাক "দই পটল" বানাতে কি কি উপকরণ প্রয়োজন । উপকরণ:- পরিবেশন:- ৬ জন । ১) পটল ৫০০ গ্রাম । ২) ৩ টেবিল চামচ টক দই । ৩) ৩ টেবিল চামচ কাজু ৪) ১ চা চামচ জিরে গুঁড়ো । ৫) ১ চা চামচ ধনে গুঁড়ো । ৬) ১ চা চামচ লঙ্কা গুঁড়ো । ৭) ১ চা চামচ হলুদ গুঁড়ো । ৮) আধা চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো । ৯) ২ টি ছোট এলাচ । ১০) ২ টি লবঙ্গ । ১১) ১ টুকরো দারুচিনি । ১২) ১ চা চামচ চিনি । ১৩) ৪ থেকে ৫ টি কাঁচা লঙ্কা । ১৪) স্বাদ মতো লবণ । ১৫) ৪ থেকে ৫ টেবিল চামচ সরষে তেল । প্রয়োজন মতো জল চলুন রান্না করা যাক "দই পটল" নিয়মাবলী:- ১) প্রথমে মিক্সার জারে কাঁচালঙকা,সদই, কাজু এক সাথে মিশিয়ে পিষে নিতে হবে । ২) এবার পটল গুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দুই দিকে একটু করে চিরে নিতে হবে । ৩) এবার ওর মধ্যে ১ চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদ মাখিয়ে নিতে হবে । ৪) এবার গ্যাসে একটা কড়াই ...