পোস্টগুলি

কাতলা মৌরী রান্না করুন বাড়িতে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দই রাজমা রেসিপি

ছবি
দই রাজমা রেসিপি । বাড়িতে সহজেই বানান সুস্বাদু "দই রাজমা"। চলুন প্রথমে জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ রাজমা ৪ কাপ । ২/ টকদই ২ কাপ । ৩/ লবণ স্বাদ মতো । ৪/ হলুদ গুঁড়ো ২ চা চামচ । ৫/ ধনিয়া গুঁড়ো ৪ চা চামচ । ৬/ লঙ্কা গুঁড়ো ৪ চা চামচ । ৭/ হিং এক চিমটি । ৮/ তেল ১ কাপ । ৯/ সরষে ১ চা চামচ । ১০/ জিরা ১ চা চামচ । ১১/ মৌরি ১ চা চামচ । ১২/ গরম মসলা ১ চা চামচ । চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে। নির্দেশাবলী:- ১/ প্রথমে রাজমা ধুয়ে নিন । ২/ এবার রাজমা জলে ভিজিয়ে ৯-১০ ঘন্টা রেখে দিন । ৩/ এবার রাজমা কুকারে দিয়ে সেদ্ধ করে নিন । ৪/ এবার একটি বাটিতে টকদই আর সব মসলা (লবণ, সরষে আর গরম মসলা ছাড়া) দিয়ে ঘোল বানিয়ে নিন । ৫/ এবার কড়াইতে তেল গরম করে সরষে একটু ভেজে নিন । ৬/ এবার কড়াইতে টকদই মসলা ঘোল দিয়ে তেল ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকুন । ৭/ মসলা তেল ছেড়ে দিলে এতে লবণ, গরম মসলা গুঁড়ো আর সেদ্ধ করা রাজমা দিয়ে ৬-৭ মিনিট রান্না করুন । পরিবেশনের জন্য তৈরি সুস্বাদু "দই রাজমা"। আপনার পছন্দের রেসিপি পেতে কমেন্ট করে জানান,...

ম্যাংগো ক্যারামেল চিজ পুডিং

ছবি
ম্যাংগো ক্যারামেল চিজ পুডিং রেসিপি । যেমন দেখতে সুন্দর, তেমন খেতেও সুস্বাদু "ম্যাংগো ক্যারামেল চিজ পুডিং"। চলুন প্রথমে জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ দুই কাপ চিজ (ছানা মিক্সিতে স্মুথ করে নেওয়া)। ২/ আমের পেস্ট ২ কাপ । ৩/ ডিম ৫ টি । ৪/ চিনি ৬ টেবিল চামচ । ৫/ দুধ ৪ কাপ  (ফুটিয়ে ভালো করে গাঢ় করা)। ৬/ কেশর এক চিমটি । জানা হলো কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে "ম্যাংগো ক্যারামেল চিজ"। নির্দেশাবলী:- ক্যারামেল তৈরি। ১/ একটা পাত্রে চিনি দিন । ২/ এক টেবিল চামচ জল দিয়ে ফুটতে দিন,  ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে যে বাটিতে পুডিং করবেন সেটাই দিয়ে সেট হতে দিন । পুডিং তৈরি  ১/ হালকা গরম দুধে কেশর ভিজিয়ে দিন । ২/ আমের পেস্ট ছাঁকনিতে ছেঁকে নিন । ৩/ এবার চিজ, আমের পেস্ট এবং কেশর ভেজানো দুধ এক সাথে ভালো করে মিশিয়ে দিন । ৪/ এবার ডিম ভালো করে ফেটিয়ে ছেঁকে আমের মিশ্রনে ভালো করে মিশিয়ে দিন । ৫/ এবার আমের মিশ্রণ ক্যারামেল এর বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন । ৬/ এবার কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে, স্ট্যান্ডের একটু উপর পর্...

কাতলা মৌরী রান্না রেসিপি

ছবি
 কাতলা মৌরী "কাতলা মৌরী রেসিপির" আমরা বাঙালি আর মাছ আমাদের খুবই জনপ্রিয়,  আর আমাদের বাংলা মাছের দেশ হিসেবে খুবই বিখ্যাত। মাছের সুস্বাদু পদ তৈরি করা এবং খাওয়া বাঙালি খাদ্য ঐতিহ্য ও সংস্কৃতির একটা অংশ হিসেবে জায়গা করে নিয়েছে । কাতলা মাছের এই অভিনব রান্নাটা গরম ভাতের সাথে একেবারে অনবদ্য। এই অভিনব জিভে জল আনা মাছের পদটি যা দৈনন্দিন জীবনেতো বটেই এমনকি যে কোনো অনুষ্ঠানেও অভিনবত্বের দাবিদার। চলুন প্রথমে জেনে নেয়া যাক "কাতলা মৌরী" রান্না করতে কি কি উপকরণ লাগবে । উপকরণ:- পরিবেশন সংখ্যা:- ৪ টি ১) ৪ টুকরো কাতলা মাছ । ২) ১ চামচ মৌরী শুকনো, খোলায় ভিজিয়ে গুড়ো করতে হবে । ৩) ২ টি শুকনো লঙ্কা । ৪) ২ টি তেজপাতা । ৫) ৬ চা চামচ পেঁয়াজ বাটা । ৬) ১ চা চামচ রসুন বাটা । ৭) ১ চামচ আদা বাটা । ৮) ৪ টেবিল চামচ টকদই । ৯) ১ চা চামচ হলুদ গুঁড়ো । ১০) ১ চা চামচ লঙ্কার গুঁড়ো । ১১) ১ চা চামচ ধনে গুঁড়ো । ১২) স্বাদ মতো লবণ । ১৩) আধা চা চামচ চিনি । ১৪) ১ চা চামচ গরম মসলা গুঁড়ো । ১৫) ৪ টি কাঁচা লঙ্কা । ১৬) পরিমাণ মতো তেল । ১৭) ২ চা চামচ ধনেপাতা কুচি । ১৮) ২ চা চামচ ঘি । ১৯) পরিমাণ মতো জল ।...