পোস্টগুলি

ভেটকি মাছের পাতুরি রান্না করুন বাড়িতে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Basanti polao বাসন্তী পোলাও রেসিপি

ছবি
বাসন্তী পোলাও রেসিপি/ Basanti polao recipe bengali একটি বছর অতিক্রান্ত করে বাঙালিরা এগোতে চলেছে এক নতুন বছরের সূচনার পথে। দুঃখ-কষ্ট, মনের সমস্ত গ্লানি ভুলে এগিয়ে যাবার সময় এসেছে।  বাঙালির নববর্ষ মানে, পরিবারের সকলে একত্রিত হয়ে খাওয়া-দাওয়া ও আনন্দে ভরা এক জমাটি অনুষ্ঠান।মিষ্টি,  কচি পাঁঠার ঝোল, চিংড়ি বা ইলিশ, বাঙালির পাতে চাই!  আজকের স্পেশাল রেসিপি "বাসন্তী পোলাও" রেঁধে তাক লাগিয়ে দিন পরিবারকে । চলুন জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ গোবিন্দভোগ চাল ১ কেজি । ২/ পরিমাণ মতো লবণ । ৩/ চিনি ১৫০ গ্রাম । ৪/ হলুদ গুঁড়া ১৫ থেকে ২০ গ্রাম । ৫/ তেল ১৫০ মিলি । ৬/ ঘি ২০০ গ্রাম । ৭/ কাজুবাদাম ১০০ গ্রাম । ৮/ কিশমিশ ৫০ গ্রাম । ৯/  লবঙ্গ ৫ থেকে ৬ টি । ১০/ জয়িত্রী ৬ টি । ১১/ তেজপাতা ৬ টি । ১২/ ছোট এলাচ ৬ টি । ১৩/ ছোট দারচিনির টুকরা ৫ টি । ১৪/ জল ১ লিটারের কম। ১৫/ গরম মসলা গুঁড়ো ২ চা চামচ । ১৬/ ইচ্ছে হলে একটু গোলাপজল। চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে   "বাসন্তী পোলাও"। নির্দেশাবলী:- ১/ খুব ভালো করে ঠাণ্ডা জলে গোবিন্দভোগ চাল ধুয়...

ভেটকি মাছের পাতুরি

ছবি
 মাছ রান্নার রেসিপি ::ভেটকি মাছের পাতুরি:: প্রথমে জানা যাক ভেটকি মাছের পাতুরি রেসিপির সম্বন্ধে। ভেটকি মাছের পাতুরি সাধারণত ভেটকি মাছ টাকে কলা পাতার মধ্যে রান্না করা হয়, আর এটা আমরা সাধারণত গরম ভাতের সাথে পরিবেশন করে থাকি। চলুন এবার রান্না করা যাক ভেটকি মাছের পাতুরি । প্রথমে জানা যাক কি কি উপকরণ লাগবে । পরিবেশন সংখ্যা:- ৬ উপকরণ :- ১/বোনলেস ভেটকি মাছের পেটি ৬ টি । ২/কালো সরষে ৩ টেবিল চামচ। ৩/সাদা সরষে ৪ টেবিল চামচ। ৪/পোস্ত ১ টেবিল চামচ। ৫/লবন পরিমাণ মতো। ৬/শ্বেত তেল ৫ থেকে ৬ টেবিল চামচ। ৭/কাঁচা লঙ্কা ৫ থেকে ৬ টা। ৮/নারকেল কোরা ১ কাপ। ৯/কলাপাতা ছোট ছোট চৌকো করে কাটা ৬ টি । ১০/সুতো পাতাটা বাঁধার জন্য। জানা গেল কি কি লাগবে । চলুন এবার রান্না করা যাক:- নির্দেশাবলী:- ১/ভেটকি মাছের পেটি গুলোকে প্রথমে ভালো করে পরিস্কার করে ধুয়ে নিতে হবে। ২/এবার একটা মিক্সিং জারে দু'রকম সরষে, পোস্ত, কাঁচালঙ্কা একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ৩/তারপরে একটা পাত্রে নারকেল কোরা ব্লেন্ড করা সরষে, পোস্ত পেস্ট, সরষের তেল পরিমাণ মতো লবণ ও হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে। ৪/তারপর একটা একটা কর...