হাইনানিজ চিকেন রাইস/ Hainanese Chicken Rise
হাইনা চিকেন রাইস হলো, পোচ করা মুরগির মাংস আর ভাত, সাধারণত এটি মরিচের সস এবং শসার গার্নিশের সাথে পরিবেশন করা হয়। এটি দক্ষিণ চীনের হাইনানের অধিবাসীদের দ্বারা তৈরী করা হয়েছিল এবং হাইনানিজ খাবার ওয়েনচ্যাং চিকেন থেকে অভিযোজিত হয়েছিল। এটি সিঙ্গাপুর এর জাতীয় খাবার। হাইনা চিকেন রাইস এর বিকল্প নাম হলো, হাইনানিজ চিকেন রাইস, হাইনান চিকেন রাইস, হাইনান চিকেন, নাসি আয়াম, চিকেন রাইস, খাও মান গাই, খাও মান কাই এই সব নাম ও বলা হয়। হাইনা চিকেন রাইস রহস্য হলো, চিকেন আলতো করে পোচ করা এবং এটিকে দ্রুত বরফের জলে ধুবিয়ে দেওয়া। চলুন এবার জেনে নেয়া যাক হাইনা চিকেন রাইস রেসিপি তৈরী করতে কি কি উপকরণ লাগবে। উপকরণ:- *****চিকেন এর জন্য। ১/ একটা আস্ত মুরগি দেড় কেজি মতো। ২/ আদা বাটা ১ টেবিল চামচ। ৩/ পেঁয়াজ শাক কুচি ৩ টি। ৪/ ধনে পাতা কুচি ২ গুচ্ছ। চিকেন তৈরির উপকরণ। *****ঝোল তৈরির জন্য। ১/ জল ৩ লিটার। ২/ আস্ত ধনে ১ টেবিল চামচ। ৩/ আদা কুচি খোঁসা ছাড়ানো আধা টেবিল চামচ। ৪/ পেঁয়াজ কুচি ২ কাপ। ৫/ তেল ২ টেবিল চামচ। এই হলো ঝোল তৈরির উপকরণ। *****ভাতের জন্য। ...