হাইনানিজ চিকেন রাইস/ Hainanese Chicken Rise
হাইনা চিকেন রাইস হলো, পোচ করা মুরগির মাংস আর ভাত, সাধারণত এটি মরিচের সস এবং শসার গার্নিশের সাথে পরিবেশন করা হয়।
এটি দক্ষিণ চীনের হাইনানের অধিবাসীদের দ্বারা তৈরী করা হয়েছিল এবং হাইনানিজ খাবার ওয়েনচ্যাং চিকেন থেকে অভিযোজিত হয়েছিল।
এটি সিঙ্গাপুর এর জাতীয় খাবার।
হাইনা চিকেন রাইস এর বিকল্প নাম হলো, হাইনানিজ চিকেন রাইস, হাইনান চিকেন রাইস, হাইনান চিকেন, নাসি আয়াম, চিকেন রাইস, খাও মান গাই, খাও মান কাই এই সব নাম ও বলা হয়।
চলুন এবার জেনে নেয়া যাক হাইনা চিকেন রাইস রেসিপি তৈরী করতে কি কি উপকরণ লাগবে।
উপকরণ:-
*****চিকেন এর জন্য।
১/ একটা আস্ত মুরগি দেড় কেজি মতো।
২/ আদা বাটা ১ টেবিল চামচ।
৩/ পেঁয়াজ শাক কুচি ৩ টি।
৪/ ধনে পাতা কুচি ২ গুচ্ছ।
চিকেন তৈরির উপকরণ।
*****ঝোল তৈরির জন্য।
১/ জল ৩ লিটার।
২/ আস্ত ধনে ১ টেবিল চামচ।
৩/ আদা কুচি খোঁসা ছাড়ানো আধা টেবিল চামচ।
৪/ পেঁয়াজ কুচি ২ কাপ।
৫/ তেল ২ টেবিল চামচ।
এই হলো ঝোল তৈরির উপকরণ।
*****ভাতের জন্য।
১/ জাসমিন চাল ৩ কাপ।
২/ রসুন ৫ কোয়া কুচি।
৩/ আদা কুচি অল্প।
৪/ লবন এক চিমটি।
৫/ ভেগেটেবল তেল ২ টেবিল চামচ।
৬/ চিকেন থেকে ঝোল ৩ কাপ।
এই হলো ভাত তৈরির উপকরণ।
*****লঙ্কা সস তৈরির জন্য।
১/ ঝাল লাল লঙ্কা কাটা ৮/৯ টি।
২/ পেঁয়াজ কুচি ২ টি।
৩/ খোঁসা ছাড়ানো আদা ২ টেবিল চামচ।
৪/ রসুন কুচি ১ চা চামচ।
৫/ লবঙ্গ ৩ টি।
৬/ ঝোল ১ টেবিল চামচ।
৭/ শসা পাতলা করে কাটা পরিবেশন করার জন্য।
জানা হলো কি কি উপকরণ লাগবে হাইনা রাইস তৈরী করতে।
চলুন এবার বানানো যাক।
নির্দেশেবলী:-
১/ চিকেন লবন দিয়ে ঘষে নিন, এতে চিকেন পরিষ্কার করতে সাহায্য করবেন, এবার বাইরে ও ভিতরে ভালো করে ধুয়ে নিন।
২/ এবার চিকেন শুকিয়ে নিন।
৩/ এবার মুরগির ভিতরে একটু লবন লাগিয়ে নিন।
৪/ এবার ধনে পাতা কুচি এবং পেঁয়াজ শাক কুচি মুরগির ভিতরে দিয়ে দিন।
৫/ এবার একটি পাত্রে ঝোলের জন্য জল গরম হতে দিন।
৬/ জল গরম হয়ে গেলে ঝোলের সময় মশলা দিয়ে দিন, এবার আস্ত মুরগি আস্তে করে দিয়ে দিন, (মুরগির পেটের সাইড টা নিচে রাখতে হবে)।
৭/ এবার ঢাকনা বন্ধ করে ৫ মিনিট ফুটতে দিন মাঝারি আঁচে।
৮/ এবার আঁচ বন্ধ করে নামিয়ে রাখুন ৩০ মিনিটের মতো, ঢাকনা বন্ধ করে, এতে মুরগিতা আস্তে আস্তে সেদ্ধ হবে।
৯/ এবার ঢাকনা খুলে মুরগি বের করে বরফের জলে ডুবিয়ে রাখুন ১০ মিনিট। ১০ মিনিট পর মুরগি বের করে শুকিয়ে রাখুন।
আপনার ঝোল তৈরী হয়েছে।
এবার ভাত তৈরী।
১/ চাল ভালো করে ধুয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন ১০ মিনিট।
২/ এবার আদা, রসুন আর এক চিমটি লবন দিয়ে পিষে রুক্ষ পেস্ট তৈরী করুন।
৩/ এবার একটি পাত্রে তেল গরম করুন।
৪/ তেল গরম হলে এতে আদা রসুন পেস্ট ভাজুন সুগন্ধি আসা পর্যন্ত।
৫/ এবার ভিজিয়ে রাখা চাল পাত্রে দিয়ে দিন। ৩ কাপ ঝোল আর একটু লবন দিয়ে দিন, ঢাকনা বন্ধ করে খুব কম আঁচে রাখুন চাল সেদ্ধ হওয়া পর্যন্ত প্রায় ১৫ মিনিট। প্রয়োজন হলে জলের ছিটে দিবেন। চাল সেদ্ধ হলে নামিয়ে নিন।
আপনার ভাত রান্না হলো।
এবার লঙ্কা সস তৈরী।
১/ এবার লঙ্কা সসের জন্য সব মসলা এক সাথে পিষে পেস্ট তৈরী করুন, আপনার পছন্দ মতো স্বাদ দেখুন।
এবার মুরগি নিচের দিক থেকে ২ ভাগে কেটে নিন, আবার মাঝখান থেকে ২ ভাগ করে কেটে নিন, এবার মাংস থেকে হাড় বের করে নিয়ে প্লেট এ রাখুন।
পরিবেশনের জন্য তৈরী আপনার হাইনা চিকেন রাইস।
ভাত, চিকেন, লঙ্কা সস আর শসা কেটে প্লেটে দিয়ে পরিবেশন করুন।
আপনার পছন্দের রেসিপি পেতে কমেন্ট করুন,
আপনার পছন্দের রেসিপি পোস্ট করবো।
ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for feedback