ছোলা ডালে খাসির মাংস
বুটের ডালে খাসির মাংস কারী** আমার খুব প্রিয় খাবার এটা….. প্রায়ই বাড়িতে রান্না করি। খাসির মাংস ছাড়া মাঝে মধ্যে মুরগীর মাংস বা মুরগির গিলা, কলিজা, পাখনা, পা এবং বুকের হাড্ডিওয়ালা অংশ দিয়ে রান্না করি। রুটি হোক, পরটা হোক আর ভাত হোক সবকিছুর সাথেই চমৎকার লাগে। এই রান্নাতে ডাল আর মাংসের কোনো ধরাবাঁধা মাপ নেই। চাইলে ডাল বেশি মাংস কম, মাংস বেশি ডাল কম বা দুটোই সমান সমান রাখতে পারেন। চলুন এবার জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ ২ কাপ ছোলার ডাল। ২/ ৫০০ গ্রাম হাড্ডি ও চর্বিসহ খাসির মাংস ( বা মুরগির মাংস ) ৩/ ১ কাপ পেঁয়াজ কুচি। ৪/ ২ চা চামচ আদা বাটা। ৫/ ২ চা চামচ রসুন বাটা । ৬/ ১ চা চামচ জিরা গুড়া। ৭/ ১ চা চামচ ধনে গুড়া। ৮/ আধা চা চামচ হলুদ গুড়া। ৯/ ১ চামচ মরিচ গুড়া। ১০/ ৪ থেকে ৫ টি কাঁচামরিচ। ১১/ ২/৩ টি করে গোটা গরম মশলা। ১২/ আধা চা চামচ গোটা জিরা। ১৩/ ৪ টি তেজপাতা। ১৪/ আধা কাপ তেল। ১৫/ আধা চা চামচ গরম মশলা গুঁড়া। ১৬/ আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া। ১৭/ স্বাদ মত লবন। চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে । নির্দেশাবলী:- ১/ ডাল ভালো করে ধু...