ডিম বাঁধাকপি রেসিপি / Egg Cabbage Recipe Bengali
ডিম বাঁধাকপি এইভাবে রান্না করুন, কষা মাংসকেও হার মানাবে, খেতে খুবই সুস্বাদু হবে। প্রায় আপনার খেতে ইচ্ছে করবে। শীতের সব্জির মধ্যে বাঁধাকপি একটি অন্যতম জনপ্রিয় সব্জি। মটরশুটি দিয়ে হোক, নিরামিষ তরকারি হোক অথবা মাছের মাথা দিয়ে হোক বাঁধাকপির স্বাদ কিন্তু দুর্দান্ত। আপনি হয়তো এইসব দিয়েই বাঁধাকপি খেয়েছেন, কিন্তু ডিম দিয়ে বাঁধাকপির একটি অসাধারণ রেসিপি তৈরী করা যায় সেটা হচ্ছে ডিম বাঁধাকপির ধোঁকা, আপনি কি জানেন। আপনি কি খেয়েছেন ডিম বাঁধাকপির ধোঁকা, আপনি যদি না খেয়ে থাকেন তবে আজই খেয়ে দেখুন সুস্বাদু ডিম বাঁধাকপির ধোঁকা। আপনার খুব পছন্দ হবে। চলুন জেনে নেয়া যাক ডিম বাঁধাকপির ধোঁকা রান্নার জন্য কি কি উপকরণ লাগবে। উপকরণ:- ১/ বাঁধাকপি কুচি ৩ কাপ। ২/ ডিম ৪ টি। ৩/ লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ। ৪/ লবণ স্বাদ মতো। ৫/ জিরে গুঁড়ো ২ চা চামচ। ৬/ হলুদ গুঁড়ো পরিমান মতো। ৭/ গোটা জিরে ১ চা চামচ। ৮/ ধনে গুঁড়ো 2চা চামচ। ৯/ পিঁয়াজ বাটা মাঝারি ২ টো। ১০/ আদা বাটা ২ চা চামচ। ১১/ রসুন বাটা ২ চা চামচ। ১২/ চিনি ১ চা চামচ। ১৩/ কাঁচা লঙ্কা কুচি ৪ টি। ১৪/ টমেটো কুচি ৪ টি। ১৫/ গরম মশলা ১ চা চামচ। ১৬/ ...