ডিম বাঁধাকপি রেসিপি / Egg Cabbage Recipe Bengali

ডিম বাঁধাকপি এইভাবে রান্না করুন, কষা মাংসকেও হার মানাবে, খেতে খুবই সুস্বাদু হবে।
প্রায় আপনার খেতে ইচ্ছে করবে।
শীতের সব্জির মধ্যে বাঁধাকপি একটি অন্যতম জনপ্রিয় সব্জি। মটরশুটি দিয়ে হোক, নিরামিষ তরকারি হোক অথবা মাছের মাথা দিয়ে হোক বাঁধাকপির স্বাদ কিন্তু দুর্দান্ত।  আপনি হয়তো এইসব দিয়েই বাঁধাকপি খেয়েছেন, কিন্তু ডিম দিয়ে বাঁধাকপির একটি অসাধারণ রেসিপি তৈরী করা যায় সেটা হচ্ছে ডিম বাঁধাকপির ধোঁকা, আপনি কি জানেন। আপনি কি খেয়েছেন ডিম বাঁধাকপির ধোঁকা, আপনি যদি না খেয়ে থাকেন তবে আজই খেয়ে দেখুন সুস্বাদু ডিম বাঁধাকপির ধোঁকা। আপনার খুব পছন্দ হবে।
চলুন জেনে নেয়া যাক ডিম বাঁধাকপির ধোঁকা রান্নার জন্য কি কি উপকরণ লাগবে।


উপকরণ:-

১/ বাঁধাকপি কুচি ৩ কাপ।

২/ ডিম ৪ টি।

৩/ লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ।

৪/ লবণ স্বাদ মতো।

৫/ জিরে গুঁড়ো ২ চা চামচ।

৬/ হলুদ গুঁড়ো পরিমান মতো।

৭/ গোটা জিরে ১ চা চামচ।

৮/ ধনে গুঁড়ো 2চা চামচ।

৯/ পিঁয়াজ বাটা মাঝারি ২ টো।

১০/ আদা বাটা ২ চা চামচ।

১১/ রসুন বাটা ২ চা চামচ।

১২/ চিনি ১ চা চামচ।

১৩/ কাঁচা লঙ্কা কুচি ৪ টি।

১৪/ টমেটো কুচি ৪ টি।

১৫/ গরম মশলা ১ চা চামচ।

১৬/ তেল প্রয়োজন মতো।

জানা হলো ডিম বাঁধাকপির ধোঁকা বানাতে কি কি উপকরণ লাগবে।
চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে রান্না করতে হবে।


নির্দেশেবলী:-

১/ প্রথমে বাঁধাকপি ভালো করে ধুয়ে নিন।

২/ এবার বাঁধাকপিতে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ৫ মিনিট রেখে দিন।

৩/ ৫ মিনিট পর বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে, জল ঝরিয়ে নিন।

৪/ এবার বাঁধাকপিতে ৪ টি ডিম ভাটিয়ে দিয়ে মিশিয়ে নিন।

৫/ এবার একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ব্যাটার তৈরী করে নিন।
৬/ এবার একটা প্লেটে তেল লাগিয়ে ডিম বাঁধাকপির ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে দিন।

৭/ এবার একটা কড়াইতে জল গরম করে তারমধ্যে একটা স্ট্যান্ড রেখে তার উপর ডিম বাঁধাকপি ব্যাটার এর প্লেট টি ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভালো করে জমে যাওয়া পর্যন্ত আঁচে রাখুন প্রায় ১০ মিনিট। ভালো ভাবে জমে গেলে নামিয়ে নিয়ে ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিন।
৮/ এবার একটি কড়াইতে তেল গরম করে ডিম বাঁধকপির টুকরোগুলো ভালো করে ভেজে নিন, ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটি প্লেটে রাখুন।

৯/ এবার কড়াইতে বেচে থাকা তেলের মধ্যে গোটা জিরে ১ চা চামচ, পিঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিন।

১০/ পিঁয়াজ ভাজা হলে এর মধ্যে টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, একটু হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিন।

১১/ এবার এর মধ্যে জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, চিনি ১ চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিন।

১২/ এবার সামান্য একটু জল দিন গ্রেভির জন্য, আঁচে রাখুন ২-৩ মিনিট।

১৩/ এবার গ্রেভি ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ডিম বাঁধাকপির টুকরো গুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৩-৪ মিনিট রান্না করুন।

১৪/ এবার গরম মশলা এবং ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।

পরিবেশনের জন্য তৈরী আপনার ডিম বাঁধাকপির ধোঁকা।

গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন সুস্বাদু ডিম বাঁধাকপির ধোঁকা।
যদি আপনি নিজের পছন্দের রেসিপি পেতে চান তবে কমেন্ট করুন, আপনার পছন্দের রেসিপি পোস্ট করবো।

ধন্যবাদান্তে,
Tasty cooks tation.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিকেন চিলি রেসিপি

Basanti polao বাসন্তী পোলাও রেসিপি

চিকেন স্যুপ রেসিপি/ Chicken Soup Recipe Bengali