ইলিশ বিরিয়ানি রান্না করুন

 *বিরিয়ানী রেসেপি*


-::ইলিশ-বিরিয়ানি তৈরী করুন মাত্র ২০ মিনিটে::-


বাড়িতে অনেকেই চিকেন বা মাটন বিরিয়ানি রাঁধেন, কিন্তু "ইলিশ বিরিয়ানি" হয়তো এখনও অনেকে শোনেননি, যদি শোনেও থাকলে হয়তো বানিয়ে দেখেননি । তাই এর চটজলদি রেসিপি ট্রাই করে দেখতে পারেন ঘরের মধ্যেই।


প্রথমে জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে ।


১/ চারশো গ্রাম বাসমতি রাইস।


২/ ৬ পিস ইলিশ মাছ।


৩/ জায়ফল ও জয়িত্রি গুঁড়ো হাফ চামচ করে।


৪/ ৫০ গ্রাম ঘি।


৫/ আলু (বিরিয়ানির মতো করে কাটা)।


৬/ পেঁয়াজ প্রয়োজন মতো ।


৭/ এক গ্লাস দুধে পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখা এক চামচ কেসর।


৮/ গরম মশলা (দারুচিনি ছোট ৩ টুকরো, এলাচ ১২টি, লবঙ্গ ১২টি)। 


এবার দেখা যাক কি ভাবে বানাতে হবে "ইলিশ বিরিয়ানি"।


১/ প্রথমে একটু বেশি তেলে মাছ ভেজে তুলে রাখতে হবে। তেলটিও তুলে রাখতে হবে আলাদা করে ।


২/ বাসমতি চালের ভাত প্রায় সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে।


৩/ আলু ও পেঁয়াজ ভেজে নিতে হবে আলাদা করে।


৪/ এবার একটি ডেকচি বা হাঁড়িতে ৫০ গ্রাম ঘিয়ের বেশির ভাগটাই নিয়ে ভাল করে ভিতরে মাখিয়ে দিতে হবে।


৫/তারপর সেদ্ধ ভাতের একটি লেয়ার তৈরি করে তার উপরে ভাজা দু’পিস মাছ, ভাজা আলু ও পেঁয়াজের তিনভাগের একভাগ দিতে হবে।

 এরকম মোট তিনটি লেয়ার হবে এবং প্রত্যেক লেয়ারেই গরম মশলার তিনভাগের একভাগ, জায়ফল-জয়িত্রি গুঁড়োর তিনভাগের একভাগ ছড়িয়ে দিতে হবে।


৬/ মাছভাজার তেল ও বাকি ঘি মিশিয়ে নিয়ে সেটিও ছড়িয়ে দিতে হবে তিনটি লেয়ারে। 

ভাত সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়াই ভাল। তবে তার পরেও হাঁড়িতে লেয়ার তৈরি করার সময়ে অল্প একটু লবণ ছড়িয়ে দিতে হবে প্রয়োজন হলে।


৭/ এবার সবচেয়ে উপরের লেয়ারটি উপরে সমান দূরত্বে তিনটি গর্ত করতে হবে আঙুল দিয়ে। ওই গর্তের মধ্যে দিয়ে ঢেলে দিতে হবে কেসর-ভেজানো দুধ।


৮/এরপরে হাড়ির মুখটি আটা দিয়ে ভাল করে বন্ধ করে মৃদু আঁচে রান্না করতে হবে ৫ থেকে ৭ মিনিট মতো। রান্না হয়ে গেলে পরিবেশন  করার আগে প্রথমে মাছগুলি তুলে নিয়ে একবার ভাল করে পুরো ভাতটা হাতা দিয়ে নেড়ে নিতে হবে। এই রান্নাকে ইলিশ-পোলাও বলা যেতেই পারে।


পোস্ট ভালো লাগলে কমেন্ট করুন আর শেয়ার করুন ।

পোস্ট লেখক নৌসিন।

ধন্যবাদ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিকেন চিলি রেসিপি

Basanti polao বাসন্তী পোলাও রেসিপি

চিকেন স্যুপ রেসিপি/ Chicken Soup Recipe Bengali