খাসির মাংসের ভুনা/ Mutton Bhuna Recipe
খাসির মাংস ভুনা। Mutton Bhuna Recipe
গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে ঝাল খাসির মাংসের তরকারি হলে কেমন হয়? আজ রাতেই রান্না করে ফেলতে পারেন মজাদার খাসির মাংস ভুনা। জেনে নিন রেসিপি ।
চলুন জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে ।
উপকরণ:-
১/ খাসির মাংস ১ কেজি ।
২/ আলু ২ টি ।
৩/ পেঁয়াজ ৩ টি ।
৪/ রসুন ৮ কোয়া ।
৫/ আদা ১ টুকরো ।
৬/ টমেটো ৪ টি ।
৭/ গোলমরিচ ১ চা চামচ ।
৮/ আস্ত লবঙ্গ ২ চা চামচ
৯/ জিরা ১ চা চামচ ।
১০/ মাংসের মসলা ২ টেবিল চামচ ।
১১/ গরম মসলা ১ চা চামচ ।
১২/ হলুদ গুঁড়া এক থেকে দেড় চা চামচ ।
১৩/ লঙ্কা গুঁড়া দেড় চা চামচ ।
১৪/ তেল ৬ টেবিল চামচ ।
১৫/ ধনেপাতা কুচি ১ কাপ ।
১৬/ লবণ স্বাদ মতো ।
১৭/ গরম জল ২ কাপ মতো।
জানা গেলো কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে খাসির মাংসের ভুনা তৈরী করতে।
চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে রান্না করতে হবে ।
নির্দেশাবলী:-
১/ প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিন।
২/ পেঁয়াজ, রসুন ও আদা একসঙ্গে বেটে নিন ।
৩/ লবঙ্গ, জিরা ও গোলমরিচ একসঙ্গে গুঁড়া করুন ।
৪/ আলু মাঝখান দিয়ে কেটে নিন ।
৫/ একটা কড়াইয়ে ১ টেবিল চামচ তেল গরম করে, আধা চা চামচ জিরা ও এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে আলু ভাজুন ২ মিনিট, ভাজা আলু তুলে রাখুন ।
৬/ এবার তেল হালকা গরম করে মরিচ গুঁড়া দিয়ে নেড়ে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিন ।
৭/ কয়েক মিনিট পর গুঁড়া মসলা, মাংসের মসলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে পাঁচ মিনিট নাড়ুন ।
৮/ মসলা তেল ছেড়ে দিলে মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো কুচি ও আলু দিয়ে দিন, আরও কিছুক্ষণ নাড়ুন ।
৯/ গরম জল ২ কাপ দিয়ে মাংস যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ রান্না করুন ( প্রয়োজনে হলে আর একটু পানি দিন) ।
১০/ মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মসলা গুঁড়া ও ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম খাসির মাংস ভুনা ।
পোস্টটি যদি ভালো লাগে তবে কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদেরও দেখতে দিন ।
আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের সাথে থাকুন ।
আপনার পছন্দের রেসিপি পেতে কমেন্ট করুন, আপনার পছন্দের রেসিপি পোস্ট করবো।
ধন্যবাদ ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for feedback