কড়াই চিকেন রেসিপি /kadai chicken
আমাদের খাবারের প্লেটে মাছ,মাংস না হলে হয় না। রবিবার হোক আর ছুটির দিন খাসির মাংস না হলেও চিকেন তো অবশ্যই লাগবে। আর বাড়িতে চিকেন বানানো মানেই সেই চিকেন কষা বা চিকেন কারি। তার বাইরে সেভাবে আর কিছুই বানানো হয় না। ফলে চিকেনের নানা আইটেম চাখতে ছুটতে হয় কোনও রেস্তোরাঁয়। তবে, আর নয়। এখন থেকে চাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন জিভে জল আনা চিকেনের রেসিপি।
আজকে রান্না করা যাক "কড়াই চিকেন"।
প্রথমে জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে।
উপকরণ:-
কড়াই চিকেন জন্য।
১/ চিকেন ১ কেজি।
২/ তেল পরিমান মতো।
৩/ তেজপাতা ৫-৬ টি।
৪/ দারচিনি ছোটো ৩ টি।
৫/ শুক্নো লঙ্কা ৩-৪ টি।
৬/ পেঁয়াজ কুচি ২ থেকে ৩ টি।
৭/ আদা বাটা ১ টেবিল চামচ।
৮/ রসুন বাটা ২ টেবিল চামচ।
৯/ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো ১ থেকে দেড় টেবিল চামচ।
১০/ হলুদ গুঁড়ো পরিমান মতো।
১১/ টমেটো কুঁচি ২ টি।
১২/ কাজুবাদাম বাটা-১ টেবিল চামচ।
১৩/ ক্যাপসিকাম কুঁচি ১ টেবিল চামচ।
১৪/ ধনেপাতা কুঁচি আধা টেবিল চামচ।
১৫/ লবণ পরিমাণ মতো।
কড়াই মশলা তৈরির জন্য।
১/ লাল শুক্নো লঙ্কা ৫ টি।
২/ গোটে ধনে ১ টেবিল চামচ।
৩/ গোল মরিচ আধা চা চামচ।
৪/ গোটা জিরা ১ চা চামচ।
৫/ মৌরি ১ চা চামচ।
৬/ লবঙ্গ ৫ টি।
জানা হলো কি কি উপকরণ প্রয়োজন ।
চলুন এবার বানানো যাক "কড়াই চিকেন"।
নির্দেশাবলী:-
১/ প্রথমে মশলা তৈরির জন্য শুক্নো লঙ্কার গুঁড়ো, ধনে, গোল মরিচ, জিরা, মৌরি, লবঙ্গ মাঝারি আঁচে ২-৩ মিনিট ভাজুন। কিছুটা গন্ধ বের হয়ে এলে নামিয়ে নিন। এবার ব্লেন্ডারে গুঁড়ো করে নিন।
২/ এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিন।
৩/ তেল গরম হয়ে গেলে এতে তেজপাতা, দারচিনি, শুক্নো লঙ্কা দিয়ে দিন। এরপর এতে পেঁয়াজ কুচি, নুন দিয়ে কিছুক্ষণ ভাজুন।
৪/ পেঁয়াজ বাদামী হয়ে এলে এতে আদা, রসুন বাটা, এবং হলুদ গুঁড়ো দিয়ে দিন। সব মশলা মিশে গেলে টমেটো এবং জল দিয়ে দিন।
৫/ এবার মশলা কিছুটা রান্না হয়ে এলে এতে চিকেনের টুকরোগুলো দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট রান্না করুন।
৬/ মাংস সিদ্ধ হয়ে এলে এতে কাজুবাদাম বাটা, ক্যাপসিকাম কুঁচি দিয়ে কয়েক মিনিট রান্না করুন।
৭/ ক্যাপসিকাম নরম হয়ে এলে এতে কড়াই মশলা ধনেপাতা কুচি দিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন।
রান্না করা হয়েছে "কড়াই চিকেন"।
ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন গরম গরম করুন জিভে জল আনা "কড়াই চিকেন"।
আপনি যদি নিজের পছন্দের রেসিপি পেতে চান তবে কমেন্ট করে জানান ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for feedback