ভাজা পুলি পিঠে / Bhaja Puli Pithe Recipe
পৌষ এলো পিঠের বাহার নিয়ে এলো।
পৌষ মাস মানেই, পৌষ পার্বণ।
আর পৌষ পার্বণ মানেই পিঠের বাহার।
এমন কোনো বাঙালি খুজে পাওয়া যাবে না, যে কি পৌষ পার্বণে পিঠে খেতে চাই না ।
পৌষ পার্বণ মানেই বাঙালিরা পিঠের পার্বণে মেতে ওঠা। প্রতিটি গৃহে পালিত হয় এই পিঠের পার্বণ।
নতুন চাল আর নতুন গুড়ের গন্ধে মেতে ওঠে বাজার।
মিষ্টি খেতে কমবেশি আমরা সবাই ভালোবাসি, কথাই আছে মিষ্টি ছাড়া সৃষ্টি অচল। আর সেই মিষ্টির স্বাদ পিঠেতেই পাওয়া যায়, সেই আনন্দ টা তখন দ্বিগুণ হয়ে যায়। শীতের সাথে পিঠের একটা আত্মিক সম্পর্ক আছে।
আজকের আলোচনা হচ্ছে ভাজা পুলি পিঠে সম্বন্ধে।
আপনি জানেন না ভাজা পুলি পিঠে বানাতে, চিন্তা ছাড়ুন আর জেনে নিন ভাজা পুলি পিঠে বানাতে।
চলুন প্রথমে জেনে নেয়া যাক ভাজা পুলি পিঠে বানাতে কি কি উপকরণ লাগবে।
উপকরণ:-
১/ ময়দা ৩ কাপ
২/ চালের গুঁড়ো ১ কাপ।
৩/ চিনি দেড় কাপ।
৪/ নারকেল কোরা ৩ কাপ।
৫/ এলাচ ৩ টি।
৬/ দারুচিনি ৪ টুকরো।
৭/ ঘী ১ কাপ।
৮/ ভাজার জন্য তেল প্রয়জনমতো।
৯/ লবণ সামান্য।
জানা হলো কি কি উপকরণ লাগবে।
চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে।
নির্দেশাবলী:-
১/ প্রথমে ময়দা,চালের গুঁড়ো, লবণ আর অল্প ঘী দিয়ে মিশিয়ে নিন।
২/ এবার অল্প জল দিয়ে ভালো করে মেখে নিয়ে ডো তৈরি করে ১৫ মিনিট ঢেকে রেখে দিন।
৩/ এবার কড়াইতে নারকেল কোরা, চিনি, এলাচ, দারুচিনি দিয়ে কিছক্ষন নেড়ে নিন, লালচে রঙের হলে নামিয়ে নিন।
৪/ এবার ময়দার মিশ্রণের ডো থেকে লেচি কেটে বাটির মত করে নারকেলের পুর ভরে মুড়ে দিন। হয়ে গেল পিঠে তৈরি।
একে একে সব গুলো করে নিন।
৫/ এবার কড়াইতে তেল ও ঘী দিয়ে গরম করুন।
৬/ তেল গরম হলে পিঠে গুলো ভালো করে ভেজে তুলে নিয়ে রাখুন।
পরিবেশনের জন্য তৈরি আপনার ভাজা পুলি পিঠে।
গরম গরম পরিবেশন করুন।
যদি আপনার পছন্দের রেসিপি পেতে চান, তবে কমেন্ট করে জানান।
আপনার পছন্দের রেসিপি পোষ্ট করবো।
ধন্যাদান্তে
Testy Cook Station.....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for feedback