সরা পিঠে বা আসকে পিঠে
আর নতুন চাল এবং নতুন গুঁড়ের গন্ধে ভরে ওঠে বাজার। চলুন দেখে নিন আস্কে পিঠে বা সরা পিঠে রেসিপি।
সরা পিঠে বা আস্কে পিঠে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এ বহু প্রচলিত একটি পিঠে। এটি ঢাকা পিঠে, চিটুই পিঠে, চিকুই পিঠে, আস্কে বা আসকে পিঠে, সরা পিঠে নামে পরিচিত। সরা পিঠে বা আস্কে পিঠে দক্ষিণ ভারতের ইডলির মতো। পৌষ সংক্রান্তিতে সরা পিঠে প্রস্তুত করা হয়। সরা পিঠে বা আস্কে পিঠে সাধারণত গুঁড়ের সাথে খাওয়া হয়, কিন্তু অঞ্চল ভেদে ছোলার ডাল, কোই মাছের ঝোল, এমন কি মাংসের ঝোলের সাথেও খাওয়া হয়। বাংলায় এই পিঠে জনপ্রিয়।
শীতের রাতে গরম সরা পিঠে আর খেজুরের গুঁর অসাধারণ।
চলুন এবার দেখে নিয়ে যাক সরা পিঠে তৈরী করতে কি কি উপকরণ লাগবে।
উপকরণ :-
১/ আতব ছেলের গুঁড়ো ৫০০ গ্রাম।
২/ গমের আটা ৫ চা চামচ মতো।
৩/ ময়দা ১৫০ গ্রামের মতো।
৪/ সাদা তেল ২ চা চামচ।
৫/ স্বাদ মতো লবন।
৬/ পরিমান মতো জল।
৭/ পিঠে বানানোর জন্য সরা বাটা বা ছাচ ১ টি।
জানা হলো কি কি উপকরণ লাগবে।
চলুন এবার জেনে নেয়া যাক কি করে বানানো যায়
সরা পিঠে বা আস্কে পিঠে।
নির্দেশেবলী:-
১/ প্রথমে আতব চালের গুঁড়ো, ময়দা, লবন মিশিয়ে পরিমান মতো জল দিয়ে পিঠের ব্যাটার তৈরী করে নিন, ব্যাটার যেন বেশি পাতলা না হয়।
২/ এবার পিঠে ব্যাটার ১০ মিনিট ঢেকে রেখে দিন।
৩/ এবার সরা বাটা ভালো করে ধুয়ে নিন।
৪/ পিঠে উনানে বানাবো তাই আগে সরার ভিতরে ধানের তুষ দিয়ে একটু গরম করে নিতে হবে না হলে সরা ফেটে যাবে।
৫/ এবার তুষ টা গরম হলে ভাপ উঠবে, তখন সরা টা নামিয়ে তুষ টা ফেলে দিতে হবে আর সরা টা একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে।
৬/ এবার সরাটা উনানে দিন একফোঁটা তেল দিয়ে মুছে নিন।
৭/ এবার সরাতে ১ কাপ পরিমান গোলা দিন।
৮/ গোলা দেওয়ার পর ঢেকে দিন আর পাশের দিকে একটু জল দিন।
এই সময় আগুনের আঁচ কম রাখুন, এইভাবে ৪ মিনিট রাখার পর ঢাকনা খুলে দিন।
৯/ এবার একটা খুন্তি দিয়ে একটু নাড়া দিলেই সরা ছেড়ে দেবে, তুলে নিন।
আপনার সরা তৈরী।
নিজের ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন।
আপনার পছন্দের রেসিপি পেতে কমেন্ট করে জানান, আপনার পছন্দের রেসিপি পোস্ট করবো।
ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for feedback