দুধ পুলি পিঠে রেসিপি/ Milk Puli Pitha Recipe Bengali
আপনি জানতে চলেছেন দুধ পুলি পিঠে রেসিপি কি ভাবে বানাতে হবে।
পৌষ মাস মানেই পৌষ পার্বণে মেতে ওঠা।
আর পৌষ পার্বণ মানেই বাঙালিদের পিঠের পার্বণ।
নতুন চাল আর গুড়ের গন্ধে ভরে ওঠে বাজার।
শীতের সাথে পিঠের একটা আত্মিক সম্পর্ক আছে।
মিষ্টি খেতে আমরা কমবেশি সবাই ভালোবাসি, কথাই আছে মিষ্টি ছাড়া সৃষ্টি অচল। আর যদি সেই মিষ্টির স্বাদ পিঠেতে পাওয়া যায়, আনন্দ টা দ্বিগুণ হয়ে যায় ।
মিষ্টির স্বাদ পুলি পিঠে, আর যখন পুলি পিঠে ভিজানো হয় দুধে তখন পুলি পিঠের স্বাদ আরও বেড়ে যায়।
চলুন এবার জেনে নেয়া যাক দুধ পুলি পিঠে বানাতে কি কি উপকরণ লাগবে।
উপকরণ:-
১/ দুধ ২কেজি।
২/ ময়দা ৫ কাপ।
৩/ খেজুর গুড় বা পাটালি গুড় ৬ কাপ।
৪/ নারকেল কোরা ৮ কাপ।
৫/ লবণ সামান্য।
৬/ এলাচ গুঁড়ো ১ চা চামচ।
জানা হলো কি কি উপকরণ লাগবে।
চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে দুধ পুলি পিঠে।
নির্দেশাবলী:-
১/ প্রথমে দুধ পুলি পিঠের জন্য পুর তৈরি করে নিতে হবে, পুর তৈরি করার জন্যে একটি কড়াইতে গুড় ৩ কাপ, নারকেল কোরা ৮ কাপ এবং এলাচ গুঁড়ো ১ চা চামচ দিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না আঠালো ভাব তৈরি হয়, পুর আঠালো ভাব তৈরি হয়ে গেলে নামিয়ে রেখে দিন একটি পাত্রে, পুর তৈরি হয়ে গেলো।
২/ এবার পুলির জন্যে কড়াইতে হালকা আঁচে ময়দা আর সামান্য লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে নেড়েচেড়ে একটা মন্ড তৈরী করতে হবে, মন্ড টা একটু শক্ত হয়ে এলে আঁচ থেকে নামিয়ে নিন।
৪/ এবার ময়দার মন্ড টা হাত দিয়ে ভালো করে মেখে একটা বল তৈরি করে নিন। চিত্র দেখুন...
৫/ এবার ওই বল থেকে ছোট ছোট লেচি কেটে নিন।
৬/ এবার লেচি বেলে রুটির মত করে নিন। ছবিতে দেখুন
৭/ এবার রুটির মাঝখানে নারকেল, গুড়ের পুর দিয়ে মুড়ে দিয়ে ইচ্ছে মত সেপ করে নিন। সব গুলো বানিয়ে নিন। ছবিতে দেখুন
৮/ এবার কড়াইতে দুধ ২ কেজি গুড় ৩ কাপ দিয়ে গরম করুন।
৯/ এবার দুধ গরম হয়ে ফুটতে লাগলে বানিয়ে রাখা পুলি পিঠে গুলো গরম দুধে ছেড়ে দিয়ে মিডিয়াম আঁচে ফুটোতে থাকুন।
১০/ এবার দেখুন দুধ পুলি ফুটতে ফুটতে যখন পুলির গা গুলো পিছলা পিছলা মনে হবে তখন বুঝবেন দুধ পুলি পিঠে তৈরী হয়েছে, নামিয়ে ঠাণ্ডা হতে দিন।
পরিবেশনের জন্য তৈরি দুধ পুলি পিঠে।
গরম গরম পরিবেশন করুন সুস্বাদু দুধ পুলি পিঠে।
আপনি যদি আপনার পছন্দের রেসিপি পেতে চান, তবে কমেন্ট করে জানান, আমরা আপনার পছন্দের রেসিপি পোষ্ট করবো।
ধন্যাদান্তে
Tasty Cook Station.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for feedback