মিষ্টি আলু বা রাঙাআলুর ভাজা পিঠে /Misti Alu ba Ranga Alur Bhaja Pithe


পৌষ আসছে, আর পৌষ মাস মানেই বাঙালিদের পৌষ পার্বন এ মেতে ওঠা, আর পৌষ পার্বন মানেই পিঠের বাহার। প্রতিটি গৃহে পালিত হয় এই পার্বন।
মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি, কথায় আছে মিষ্টি ছাড়া সৃষ্টি অচল। আর সেই মিষ্টির স্বাদ পিঠেতে পাওয়া যায়, সেই আনন্দ দ্বিগুন হয়ে যায়।
শীতকাল ঋতু অনুযায়ী হাজির হয়ে বিদায় ও নিয়ে নেই, বলা যেতে পারে শীতকাল অথবা ঠান্ডার সময় টা আমাদের কাছে গেস্ট।
শীতের সাথে পিঠে একটা আত্মিক সম্পর্ক আছে।
চলুন এবার জেনে নেয়া যাক মিষ্টি আলুর ভাজা পিঠে বানাতে কি কি উপকরণ লাগবে।


উপকরণ:-

১/ মিষ্টি আলু বা রাঙাআলু ৩৫০ গ্রাম সেদ্ধ।

২/ নারকেল কোরা ৩ কাপ।

৩/ চালের গুঁড়ো ৩ কাপ।

৪/ মুগ ডাল ২০০ গ্রাম সেদ্ধ।

৫/ গাওয়া ঘী দেড় টেবিল চামচ।

৬/ স্বাদ মতো লবণ।

৭/ এলাচ গুঁড়ো ১ চা চামচ।

৮/ খোয়া ক্ষীর ১ কাপ।

৯/ নলেন গুড় অথবা চিনির গুঁড়ো স্বাদ মতো।

১০/ সাদা তেল বা ঘী পিঠে ভাজার জন্য পরিমান মতো।

জানা হলো কি কি উপকরণ লাগবে।


চলুন এবার জেনে নিয়ে যাক কি ভাবে বানাতে হবে।

নির্দেশেবলী:-

১/ একটি বাটিতে মিষ্টি আলু সেদ্ধ, মুগ ডাল সেদ্ধ, চালের গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিন।

২/ এবার একটি কড়াইতে দেড় টেবিল চামচ ঘী গরম হতে দিন। ঘী গরম হলে কড়াইতে নারকেল কোরা দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করুন।

৩/ এবার ক্ষীর, এলাচ গুঁড়ো আর গুড় অথবা চিনির গুঁড়ো দিয়ে নাড়তে নাড়তে যখন আঠা আঠা হয়ে যাবে তখন নামিয়ে নিন।

৪/ এবার মিষ্টি আলুর মিশ্রন থেকে ছোট ছোট লেচি করে নিন।

৫/ এবার লেচি গুলোর ভিতরে নারকেল, ক্ষীরের পুর দিয়ে পুলির আকার গড়ে নিন।

৬/ এবার কড়াইতে পিঠে ভাজার তেল অথবা ঘী গরম হতে দিন।

৭/ তেল অথবা ঘী গরম হলে পিঠে গুলো ভেজে ভেজে তুলে রাখুন।


পরিবেশনের জন্য তৈরী আপনার সুস্বাদু মিষ্টি আলু ভাজা পিঠে। গরম গরম পরিবেশন করুন।

যদি আপনার পছন্দের রেসিপি পেতে চান, তবে কমেন্ট করুন, আপনার পছন্দের রিসিপি পোস্ট করবো।

ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিকেন চিলি রেসিপি

Basanti polao বাসন্তী পোলাও রেসিপি

চিকেন স্যুপ রেসিপি/ Chicken Soup Recipe Bengali