সরু চাকলি পিঠে / Soru Chakli Pitha

আজকে জেনে নিন সরু চাকলি পিঠে কি ভাবে বানানো হয়।
পৌষ মাস আসছে, আর পৌষ মাস মানেই পৌষ পার্বন, পৌষ পার্বন মানেই বাঙালিদের ঘরে ঘরে পিঠের বাহার। প্রায় সব বাঙালিরাই পৌষ মাসে না হলেও একবার পিঠে খেতে চাই।
শীত ঋতু আসে আর চলেও যায় কিন্তু স্মৃতি রেখে যায়, শীতকাল অর্থাৎ ঠান্ডা আমাদের কাছে গেস্ট বললেই চলে। আর পিঠের সাথে শীতের একটা আত্মিক সম্পর্ক আছে।
ঠান্ডার রাতে গরম গরম পিঠে কি আনন্দ হয় বলে বোঝানো যায় না।

চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানানো হয় সরু চাকলি পিঠে।
প্রথমে জেনে নেয়া যাক কি কি উপকরণ লাগবে।


উপকরণ:-

১/ গোবিন্দ ভোগ চাল ৩ কাপ।

২/ বিউলির ডাল অথবা মটর ডাল দেড় কাপ।

৩/ আদা থেঁতো ২ চা চামচ।

৪/ লঙ্কা বাটা ২ চা চামচ।

৫/ লবণ স্বাদ মতো।

৬/ তেল ৩ টেবিল চামচ।

৭/ পরিমান মতো জল।

৮/ মৌরী গুঁড়ো ১ চা চামচ।



চলুন বানানো যাক সরু চাকলি পিঠে।


নির্দেশেবলী:-

১/ প্রথমে একটি পাত্রে চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন ৫ ঘন্টা।

২/ অন্য একটি পাত্রে ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন ৫ ঘন্টা।

৫ ঘন্টা পর।

৩/ এবার চাল অল্প জল দিয়ে বেটে নিন অথবা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন।

৪/ এবার ডাল অপ্ল জল দিয়ে বেটে নিন অথবা পেস্ট বানিয়ে নিন।

৫/ এবার একটি বড়ো পাত্রে চাল এবং ডালের পেস্ট আর লবণ দিয়ে মিশিয়ে মিক্স পেস্ট বানিয়ে নিন।

৬/ এবার মিক্স পেস্টে ৪ কাপের একটু কম জল দিয়ে মিশিয়ে আদা, লঙ্কা, মৌরী গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরী করে ২ ঘন্টা ঢেকে রেখে দিন। ২ ঘন্টা পর সরু চাকলি পিঠে তৈরী করতে হবে। ব্যাটার তৈরী ফটো দেখুন।
২ ঘন্টা পর।

৭/ এবার তাওয়া অথবা ফ্রাই প্যান গরম করে, সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিন।

৮/ এবার তাওয়াতে একটু জলের ছিটে দিয়ে জল শুকিয়ে নিন।

৯/ এবার তাওয়াতে এক হাতা ব্যাটার দিয়ে ব্যাটার ভালো করে পুরো তাওয়াতে ছড়িয়ে ঢাকনা দিয়ে ১ মিনিট ঢেকে রাখুন।

১০/ এবার ঢাকনা খুলে কম আঁচে ২ মিনিট রাখুন, দেখুন চারপাশে পিঠে উঠে আসতে লাগলে বুঝতে হবে পিঠে তৈরী হয়েছে, হাত দিয়ে তুলে নিন।

১১/ একই ভাবে সব পিঠে তৈরী করুন।

তৈরী আপনার সরু চাকলি পিঠে।

গুড়, ক্ষীর বা তরকারির সাথে পরিবেশন করুন সরু চাকলি পিঠে।

যদি আপনার পছন্দের রেসিপি পেতে চান, তবে কমেন্ট করুন আপনার পছন্দের রেসিপি পোস্ট করবো।

ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিকেন চিলি রেসিপি

Basanti polao বাসন্তী পোলাও রেসিপি

চিকেন স্যুপ রেসিপি/ Chicken Soup Recipe Bengali