চিকেন নুডলস্ স্যুপ রেসিপি/ chicken noodle soup recipe bengali

আপনার বাচ্চা একই রকম নাস্তা করতে চাই না,
বিকেল হলেই বাচ্চার নাস্তা নিয়ে চিন্তাতে পড়ে যান মায়েরা। চিন্তা ছাড়ুন নতুন নাস্তা তৈরি করুন সহজেই।
বাচ্চাদের পছন্দের রেসিপি চিকেন নুডলস্ স্যুপ ।
হেলদি এবং টেস্টি ।
চলুন এবার জেনে নেয়া যাক কি কি উপকরণ লাগবে চিকেন নুডলস্ স্যুপ বানাতে।


উপকরণ:-

১/ চিকেন ১ কাপ হাড় ছাড়া।

২/ চিকেন স্টক ১ কাপ।

৩/ নুডলস্ ১ প্যাকেট।

৪/ পিয়াঁজ কুচি ১ টেবিল চামচ।

৫/ আদা কুচি ১ চা চামচ।

৬/ রসুন কুচি ১ চা চামচ।

৭/ লেবুর রস ১ চা চামচ।

৮/ লেমন গ্রাস ১ মুঠো।

৯/ কাঁচা লঙ্কা কুচি যেমন ঝাল খাবে।

১০/ তেল পরিাণমতো।

১১/ লবণ পরিাণমতো।

১২/ জল পরিমাণমতো।

জানা হলো কি কি উপকরণ লাগবে চিকেন নুডলস্ স্যুপ বানাতে।

চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে চিকেন নুডলস্ স্যুপ।


নির্দেশাবলী:-

১/ প্রথমে চিকেন কেটে ছোট ছোট টুকরো করে নিন।

২/ এবার চিকেন ভালো করে ধুয়ে নিন।

৩/ এবার একটি পাত্রে চিকেন জল দিয়ে সেদ্ধ করে নিন।

৪/ চিকেন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখুন।

৫/ এবার একটি পাত্রে গরম জল দিয়ে নুডলস্ সেদ্ধ করে নিন।

৬/ এবার একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে নিন।

৭/ এবার কড়াইতে চিকেন স্টক দিয়ে দিন।

৮/ এবার পরিমাণমতো পানি দিয়ে দিন।

৯/ এবার সেদ্ধ করা চিকেন দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে, সাধারণ সেদ্ধ থেকে বেশি সেদ্ধ করতে হবে যাতে চিকেন নরম হয়ে যায়। চিকেন ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আঁচে রাখুন।

১০/ চিকেন সেদ্ধ হয়ে গেলে নুডলস্ দিয়ে দিন।

১১/ এবার সব উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করে ৫ মিনিট হাল্কা আঁচে রাখুন। 

১২/ ৫ মিনিট পর নামিয়ে স্যুপ থেকে লেমন গ্রাস তুলে ফেলে দিন।

পরিবেশনের জন্য তৈরি চিকেন নুডলস্ স্যুপ।

যদি আপনি আপনার পছন্দের রেসিপি পেতে চান, তবে কমেন্ট করে জানান আমরা আপনার পছন্দের রেসিপি পোষ্ট করবো।

ধন্যাদান্তে
Tasty Cook Station 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিকেন চিলি রেসিপি

Basanti polao বাসন্তী পোলাও রেসিপি

চিকেন স্যুপ রেসিপি/ Chicken Soup Recipe Bengali