পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Basanti polao বাসন্তী পোলাও রেসিপি

ছবি
বাসন্তী পোলাও রেসিপি/ Basanti polao recipe bengali একটি বছর অতিক্রান্ত করে বাঙালিরা এগোতে চলেছে এক নতুন বছরের সূচনার পথে। দুঃখ-কষ্ট, মনের সমস্ত গ্লানি ভুলে এগিয়ে যাবার সময় এসেছে।  বাঙালির নববর্ষ মানে, পরিবারের সকলে একত্রিত হয়ে খাওয়া-দাওয়া ও আনন্দে ভরা এক জমাটি অনুষ্ঠান।মিষ্টি,  কচি পাঁঠার ঝোল, চিংড়ি বা ইলিশ, বাঙালির পাতে চাই!  আজকের স্পেশাল রেসিপি "বাসন্তী পোলাও" রেঁধে তাক লাগিয়ে দিন পরিবারকে । চলুন জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ গোবিন্দভোগ চাল ১ কেজি । ২/ পরিমাণ মতো লবণ । ৩/ চিনি ১৫০ গ্রাম । ৪/ হলুদ গুঁড়া ১৫ থেকে ২০ গ্রাম । ৫/ তেল ১৫০ মিলি । ৬/ ঘি ২০০ গ্রাম । ৭/ কাজুবাদাম ১০০ গ্রাম । ৮/ কিশমিশ ৫০ গ্রাম । ৯/  লবঙ্গ ৫ থেকে ৬ টি । ১০/ জয়িত্রী ৬ টি । ১১/ তেজপাতা ৬ টি । ১২/ ছোট এলাচ ৬ টি । ১৩/ ছোট দারচিনির টুকরা ৫ টি । ১৪/ জল ১ লিটারের কম। ১৫/ গরম মসলা গুঁড়ো ২ চা চামচ । ১৬/ ইচ্ছে হলে একটু গোলাপজল। চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে   "বাসন্তী পোলাও"। নির্দেশাবলী:- ১/ খুব ভালো করে ঠাণ্ডা জলে গোবিন্দভোগ চাল ধুয়...

দুধ পুলি পিঠে রেসিপি/ Milk Puli Pitha Recipe Bengali

ছবি
আপনি জানতে চলেছেন দুধ পুলি পিঠে রেসিপি কি ভাবে বানাতে হবে। পৌষ মাস মানেই পৌষ পার্বণে মেতে ওঠা। আর পৌষ পার্বণ মানেই বাঙালিদের পিঠের পার্বণ। নতুন চাল আর গুড়ের গন্ধে ভরে ওঠে বাজার। শীতের সাথে পিঠের একটা আত্মিক সম্পর্ক আছে। মিষ্টি খেতে আমরা কমবেশি সবাই ভালোবাসি, কথাই আছে মিষ্টি ছাড়া সৃষ্টি অচল। আর যদি সেই মিষ্টির স্বাদ পিঠেতে পাওয়া যায়, আনন্দ টা দ্বিগুণ হয়ে যায় । মিষ্টির স্বাদ পুলি পিঠে, আর যখন পুলি পিঠে ভিজানো হয় দুধে তখন পুলি পিঠের স্বাদ আরও বেড়ে যায়। চলুন এবার জেনে নেয়া যাক দুধ পুলি পিঠে বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণ:- ১/ দুধ ২কেজি। ২/ ময়দা ৫ কাপ। ৩/ খেজুর গুড় বা পাটালি গুড় ৬ কাপ। ৪/ নারকেল কোরা ৮ কাপ। ৫/ লবণ সামান্য। ৬/ এলাচ গুঁড়ো ১ চা চামচ। জানা হলো কি কি উপকরণ লাগবে। চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে দুধ পুলি পিঠে। নির্দেশাবলী:- ১/ প্রথমে দুধ পুলি পিঠের জন্য পুর তৈরি করে নিতে হবে, পুর তৈরি করার জন্যে একটি কড়াইতে গুড় ৩ কাপ, নারকেল কোরা ৮ কাপ এবং এলাচ গুঁড়ো ১ চা চামচ দিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না আঠালো ভাব তৈর...

ভাজা পুলি পিঠে / Bhaja Puli Pithe Recipe

ছবি
পৌষ এলো পিঠের বাহার নিয়ে এলো। পৌষ মাস মানেই, পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানেই পিঠের বাহার। এমন কোনো বাঙালি খুজে পাওয়া যাবে না, যে কি পৌষ পার্বণে পিঠে খেতে চাই না । পৌষ পার্বণ মানেই বাঙালিরা পিঠের পার্বণে মেতে ওঠা। প্রতিটি গৃহে পালিত হয় এই পিঠের পার্বণ। নতুন চাল আর নতুন গুড়ের গন্ধে মেতে ওঠে বাজার। মিষ্টি খেতে কমবেশি আমরা সবাই ভালোবাসি, কথাই আছে মিষ্টি ছাড়া সৃষ্টি অচল। আর সেই মিষ্টির স্বাদ পিঠেতেই পাওয়া যায়, সেই আনন্দ টা তখন দ্বিগুণ হয়ে যায়। শীতের সাথে পিঠের একটা আত্মিক সম্পর্ক আছে। আজকের আলোচনা হচ্ছে ভাজা পুলি পিঠে সম্বন্ধে। আপনি জানেন না ভাজা পুলি পিঠে বানাতে, চিন্তা ছাড়ুন আর জেনে নিন ভাজা পুলি পিঠে বানাতে। চলুন প্রথমে জেনে নেয়া যাক ভাজা পুলি পিঠে বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণ:- ১/ ময়দা ৩ কাপ ২/ চালের গুঁড়ো ১ কাপ। ৩/ চিনি দেড় কাপ। ৪/ নারকেল কোরা ৩ কাপ। ৫/ এলাচ ৩ টি। ৬/ দারুচিনি ৪ টুকরো। ৭/ ঘী ১ কাপ। ৮/ ভাজার জন্য তেল প্রয়জনমতো। ৯/ লবণ সামান্য। জানা হলো কি কি উপকরণ লাগবে। চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানাতে হবে। নির্দেশাবলী:- ১/ প্...

ডিম বাঁধাকপি রেসিপি / Egg Cabbage Recipe Bengali

ছবি
ডিম বাঁধাকপি এইভাবে রান্না করুন, কষা মাংসকেও হার মানাবে, খেতে খুবই সুস্বাদু হবে। প্রায় আপনার খেতে ইচ্ছে করবে। শীতের সব্জির মধ্যে বাঁধাকপি একটি অন্যতম জনপ্রিয় সব্জি। মটরশুটি দিয়ে হোক, নিরামিষ তরকারি হোক অথবা মাছের মাথা দিয়ে হোক বাঁধাকপির স্বাদ কিন্তু দুর্দান্ত।  আপনি হয়তো এইসব দিয়েই বাঁধাকপি খেয়েছেন, কিন্তু ডিম দিয়ে বাঁধাকপির একটি অসাধারণ রেসিপি তৈরী করা যায় সেটা হচ্ছে ডিম বাঁধাকপির ধোঁকা, আপনি কি জানেন। আপনি কি খেয়েছেন ডিম বাঁধাকপির ধোঁকা, আপনি যদি না খেয়ে থাকেন তবে আজই খেয়ে দেখুন সুস্বাদু ডিম বাঁধাকপির ধোঁকা। আপনার খুব পছন্দ হবে। চলুন জেনে নেয়া যাক ডিম বাঁধাকপির ধোঁকা রান্নার জন্য কি কি উপকরণ লাগবে। উপকরণ:- ১/ বাঁধাকপি কুচি ৩ কাপ। ২/ ডিম ৪ টি। ৩/ লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ। ৪/ লবণ স্বাদ মতো। ৫/ জিরে গুঁড়ো ২ চা চামচ। ৬/ হলুদ গুঁড়ো পরিমান মতো। ৭/ গোটা জিরে ১ চা চামচ। ৮/ ধনে গুঁড়ো 2চা চামচ। ৯/ পিঁয়াজ বাটা মাঝারি ২ টো। ১০/ আদা বাটা ২ চা চামচ। ১১/ রসুন বাটা ২ চা চামচ। ১২/ চিনি ১ চা চামচ। ১৩/ কাঁচা লঙ্কা কুচি ৪ টি। ১৪/ টমেটো কুচি ৪ টি। ১৫/ গরম মশলা ১ চা চামচ। ১৬/ ...

খাসির মাংসের ভুনা/ Mutton Bhuna Recipe

ছবি
খাসির মাংস ভুনা। Mutton Bhuna Recipe  গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে ঝাল খাসির মাংসের তরকারি হলে কেমন হয়? আজ রাতেই রান্না করে ফেলতে পারেন মজাদার খাসির মাংস ভুনা। জেনে নিন রেসিপি । চলুন জেনে নেয়া যাক কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে । উপকরণ:- ১/ খাসির মাংস ১ কেজি । ২/ আলু ২ টি । ৩/ পেঁয়াজ ৩ টি । ৪/ রসুন ৮ কোয়া । ৫/ আদা ১ টুকরো । ৬/ টমেটো ৪ টি । ৭/ গোলমরিচ ১ চা চামচ । ৮/ আস্ত লবঙ্গ ২ চা চামচ ৯/ জিরা ১ চা চামচ । ১০/ মাংসের মসলা ২ টেবিল চামচ । ১১/ গরম মসলা ১ চা চামচ । ১২/ হলুদ গুঁড়া এক থেকে দেড় চা চামচ । ১৩/ লঙ্কা গুঁড়া দেড় চা চামচ । ১৪/ তেল ৬ টেবিল চামচ । ১৫/ ধনেপাতা কুচি ১ কাপ । ১৬/ লবণ স্বাদ মতো । ১৭/ গরম জল ২ কাপ মতো। জানা গেলো কি কি উপকরণ প্রয়োজন বা লাগবে খাসির মাংসের ভুনা তৈরী করতে। চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে রান্না করতে হবে । নির্দেশাবলী:- ১/ প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিন। ২/ পেঁয়াজ, রসুন ও আদা একসঙ্গে বেটে নিন । ৩/ লবঙ্গ, জিরা ও গোলমরিচ একসঙ্গে গুঁড়া করুন । ৪/ আলু মাঝখান দিয়ে কেটে নিন । ৫/ একটা কড়াইয়ে ১ টেবিল চামচ ...

সরু চাকলি পিঠে / Soru Chakli Pitha

ছবি
আজকে জেনে নিন সরু চাকলি পিঠে কি ভাবে বানানো হয়। পৌষ মাস আসছে, আর পৌষ মাস মানেই পৌষ পার্বন, পৌষ পার্বন মানেই বাঙালিদের ঘরে ঘরে পিঠের বাহার। প্রায় সব বাঙালিরাই পৌষ মাসে না হলেও একবার পিঠে খেতে চাই। শীত ঋতু আসে আর চলেও যায় কিন্তু স্মৃতি রেখে যায়, শীতকাল অর্থাৎ ঠান্ডা আমাদের কাছে গেস্ট বললেই চলে। আর পিঠের সাথে শীতের একটা আত্মিক সম্পর্ক আছে। ঠান্ডার রাতে গরম গরম পিঠে কি আনন্দ হয় বলে বোঝানো যায় না। চলুন এবার জেনে নেয়া যাক কি ভাবে বানানো হয় সরু চাকলি পিঠে। প্রথমে জেনে নেয়া যাক কি কি উপকরণ লাগবে। উপকরণ:- ১/ গোবিন্দ ভোগ চাল ৩ কাপ। ২/ বিউলির ডাল অথবা মটর ডাল দেড় কাপ। ৩/ আদা থেঁতো ২ চা চামচ। ৪/ লঙ্কা বাটা ২ চা চামচ। ৫/ লবণ স্বাদ মতো। ৬/ তেল ৩ টেবিল চামচ। ৭/ পরিমান মতো জল। ৮/ মৌরী গুঁড়ো ১ চা চামচ। চলুন বানানো যাক সরু চাকলি পিঠে। নির্দেশেবলী:- ১/ প্রথমে একটি পাত্রে চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন ৫ ঘন্টা। ২/ অন্য একটি পাত্রে ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন ৫ ঘন্টা। ৫ ঘন্টা পর। ৩/ এবার চাল অল্প জল দিয়ে বেটে নিন অথবা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন। ৪/ এবার ডাল অপ্ল জল দিয়ে বেটে ...

মিষ্টি আলু বা রাঙাআলুর ভাজা পিঠে /Misti Alu ba Ranga Alur Bhaja Pithe

ছবি
পৌষ আসছে, আর পৌষ মাস মানেই বাঙালিদের পৌষ পার্বন এ মেতে ওঠা, আর পৌষ পার্বন মানেই পিঠের বাহার। প্রতিটি গৃহে পালিত হয় এই পার্বন। মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি, কথায় আছে মিষ্টি ছাড়া সৃষ্টি অচল। আর সেই মিষ্টির স্বাদ পিঠেতে পাওয়া যায়, সেই আনন্দ দ্বিগুন হয়ে যায়। শীতকাল ঋতু অনুযায়ী হাজির হয়ে বিদায় ও নিয়ে নেই, বলা যেতে পারে শীতকাল অথবা ঠান্ডার সময় টা আমাদের কাছে গেস্ট। শীতের সাথে পিঠে একটা আত্মিক সম্পর্ক আছে। চলুন এবার জেনে নেয়া যাক মিষ্টি আলুর ভাজা পিঠে বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণ:- ১/ মিষ্টি আলু বা রাঙাআলু ৩৫০ গ্রাম সেদ্ধ। ২/ নারকেল কোরা ৩ কাপ। ৩/ চালের গুঁড়ো ৩ কাপ। ৪/ মুগ ডাল ২০০ গ্রাম সেদ্ধ। ৫/ গাওয়া ঘী দেড় টেবিল চামচ। ৬/ স্বাদ মতো লবণ। ৭/ এলাচ গুঁড়ো ১ চা চামচ। ৮/ খোয়া ক্ষীর ১ কাপ। ৯/ নলেন গুড় অথবা চিনির গুঁড়ো স্বাদ মতো। ১০/ সাদা তেল বা ঘী পিঠে ভাজার জন্য পরিমান মতো। জানা হলো কি কি উপকরণ লাগবে। চলুন এবার জেনে নিয়ে যাক কি ভাবে বানাতে হবে। নির্দেশেবলী:- ...

সরা পিঠে বা আসকে পিঠে

ছবি
পৌষ মাসে সব বাঙালিই পিঠে খেতে পছন্দ করে। পৌষ মাস মানেই বাঙালিদের পিঠের পার্বন এ মেতে ওঠা। প্রতিটি বাড়িতেই পিঠের বাহার দেখা যায়। আর নতুন চাল এবং নতুন গুঁড়ের গন্ধে ভরে ওঠে বাজার। চলুন দেখে নিন আস্কে পিঠে বা সরা পিঠে রেসিপি। সরা পিঠে বা আস্কে পিঠে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এ বহু প্রচলিত একটি পিঠে। এটি ঢাকা পিঠে, চিটুই পিঠে, চিকুই পিঠে, আস্কে বা আসকে পিঠে, সরা পিঠে নামে পরিচিত। সরা পিঠে বা আস্কে পিঠে দক্ষিণ ভারতের ইডলির মতো। পৌষ সংক্রান্তিতে সরা পিঠে প্রস্তুত করা হয়। সরা পিঠে বা আস্কে পিঠে সাধারণত গুঁড়ের সাথে খাওয়া হয়, কিন্তু অঞ্চল ভেদে ছোলার ডাল, কোই মাছের ঝোল, এমন কি মাংসের ঝোলের সাথেও খাওয়া হয়। বাংলায় এই পিঠে জনপ্রিয়। শীতের রাতে গরম সরা পিঠে আর খেজুরের গুঁর অসাধারণ। চলুন এবার দেখে নিয়ে যাক সরা পিঠে তৈরী করতে কি কি উপকরণ লাগবে। উপকরণ :- ১/ আতব ছেলের গুঁড়ো ৫০০ গ্রাম। ২/ গমের আটা ৫ চা চামচ মতো। ৩/ ময়দা ১৫০ গ্রামের মতো। ৪/ সাদা তেল ২ চা চামচ। ৫/ স্বাদ মতো লবন। ৬/ পরিমান মতো জল। ৭/ পিঠে বানানোর জন্য সরা বাটা বা ছাচ ১ টি। জানা হলো কি কি উপকরণ লাগবে। ...

হাইনানিজ চিকেন রাইস/ Hainanese Chicken Rise

ছবি
হাইনা চিকেন রাইস হলো, পোচ করা মুরগির মাংস আর ভাত, সাধারণত এটি মরিচের সস এবং শসার গার্নিশের সাথে পরিবেশন করা হয়। এটি দক্ষিণ চীনের হাইনানের অধিবাসীদের দ্বারা তৈরী করা হয়েছিল এবং হাইনানিজ খাবার ওয়েনচ্যাং চিকেন থেকে অভিযোজিত হয়েছিল। এটি সিঙ্গাপুর এর জাতীয় খাবার। হাইনা চিকেন রাইস এর বিকল্প নাম হলো, হাইনানিজ চিকেন রাইস, হাইনান চিকেন রাইস, হাইনান চিকেন, নাসি আয়াম, চিকেন রাইস, খাও মান গাই, খাও মান কাই এই সব নাম ও বলা হয়। হাইনা চিকেন রাইস রহস্য হলো, চিকেন আলতো করে পোচ করা এবং এটিকে দ্রুত বরফের জলে ধুবিয়ে দেওয়া। চলুন এবার জেনে নেয়া যাক হাইনা চিকেন রাইস রেসিপি তৈরী করতে কি কি উপকরণ লাগবে। উপকরণ:- *****চিকেন এর জন্য। ১/ একটা আস্ত মুরগি দেড় কেজি মতো। ২/ আদা বাটা ১ টেবিল চামচ। ৩/ পেঁয়াজ শাক কুচি ৩ টি। ৪/ ধনে পাতা কুচি ২ গুচ্ছ। চিকেন তৈরির উপকরণ। *****ঝোল তৈরির জন্য। ১/ জল ৩ লিটার। ২/ আস্ত ধনে ১ টেবিল চামচ। ৩/ আদা কুচি খোঁসা ছাড়ানো আধা টেবিল চামচ। ৪/ পেঁয়াজ কুচি ২ কাপ। ৫/ তেল ২ টেবিল চামচ। এই হলো ঝোল তৈরির উপকরণ। *****ভাতের জন্য। ...